অনলাইন ডেক্স :
বিসিএস প্রশাসন ক্যাডারের ১২০ জন কর্মকর্তাকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ‘কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’ অনুযায়ী এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার ১১৩টি কেন্দ্রে অনুষ্ঠিতব্য বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সময় কেন্দ্রের ভেতরে ও বাইরে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
এছাড়া সরকারি কর্মকমিশন সচিবালয়ের কন্ট্রোল রুমে দায়িত্ব পালনের জন্য আরও ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অতিরিক্ত নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ১৪ সেপ্টেম্বর সকাল ১১টায় পিএসসিতে অনুষ্ঠিত ব্রিফিং সেমিনারে উপস্থিত থাকতে এবং ১৯ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টায় পিএসসি কার্যালয়ে রিপোর্ট করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
Leave a Reply