শার্শা সংবাদদাতা :
যশোরের শার্শা সীমান্তের রামচন্দ্রনপুর গ্রামে বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ জুলফিকার আলী ভুট্টো (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই (নিঃ) হযরত আলী, এএসআই (নিঃ) সিলন আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের একটি বিশেষ টিম রামচন্দ্রনপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রামচন্দ্রনপুর পূর্বপাড়ার নিজ বাড়ি থেকে ১২ কেজি গাঁজাসহ জুলফিকার আলী ভুট্টোকে আটক করা হয়।
গ্রেফতারকৃত জুলফিকার আলী ভুট্টো শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের রামচন্দ্রনপুর পূর্বপাড়া গ্রামের কওছার মোড়লের ছেলে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম জানান, এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।
Leave a Reply