বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

ডাকসু নির্বাচনে ১ ভোট পাওয়া ভিপি প্রার্থীর ভোটারকে খুঁজছেন রাকিবুল

  • আপডেট টাইম : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮.৫৮ অপরাহ্ণ
  • ১১১ বার

অনলাইন ডেক্স :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি, জিএস, এজিএস পদসহ অধিকাংশ পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তবে ভিপি পদের ভোটযুদ্ধে ঘটেছে এক অনন্য ঘটনা—৪৫ জন প্রার্থীর মধ্যে ২২ জনই পেয়েছেন ১০ ভোটের কম, আর এক ভোট পাওয়া প্রার্থীও রয়েছেন তিনজন।

এদের মধ্যে অন্যতম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান। অবাক করা বিষয় হলো, নিজের ভোট নিজেকে দেননি তিনি। নিজের ভোট দিয়েছেন অন্য এক প্রার্থীকে। তার প্রাপ্ত একমাত্র ভোটটি এসেছে বেগম রোকেয়া হল থেকে।

রাকিবুল হাসান জানান, তিনি সেই নারী ভোটারকে খুঁজছেন এবং মজা করে বলেছেন—যদি খুঁজে পান, তবে তাকেই বিয়ে করতে চান। তবে এখনও সেই রহস্যময় ভোটারের সন্ধান মেলেনি।

এক ভোট পাওয়া প্রার্থী শুধু রাকিবুলই নন, আরও দুজন প্রার্থী মো. সুজন হোসেন ও রাসেল হকও পেয়েছেন মাত্র একটি করে ভোট। এ ছাড়া ২ ভোট করে পেয়েছেন মো. নাসিম উদ্দিন, মো. সোহানুর রহমান ও মো. হাবিবুল্লাহ।

রাকিবুল এক গণমাধ্যমকে বলেন, “আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল একদিন ডাকসু নির্বাচনে অংশ নেব। জেতা-হারার চেয়ে অংশগ্রহণ করাটাই আমার কাছে বড় বিষয়। নিজের ভোটটি যাতে বিফলে না যায়, তাই পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি।”

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com