অনলাইন ডেক্স :
নিজের নতুন ছবি ‘জুগনুমা: দ্য ফেবল’ প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য করে ফের আলোচনায় এসেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা মনোজ বাজপেয়ি। শুক্রবার মুক্তি পাওয়া এ ছবির প্রচারণার এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি দক্ষিণি তারকা রাশমিকা মান্দানাকে ঘিরে কটাক্ষ করেন বলে ধারণা করা হচ্ছে।
সাক্ষাৎকারে মনোজ বাজপেয়ি বলেন, “আমার সব সময় মনে হয় যে আমি আমার সবটুকু দিয়ে একটি ছবির জন্য কাজ করার পরও সঠিক স্বীকৃতি পাই না। অথচ কেউ কেউ শুধু পিআর স্টান্টের মাধ্যমে ‘সেরা অভিনেতা’ বা ‘ন্যাশনাল ক্রাশ’ তকমা পেয়ে যান। এটি আমার মতো অভিনেতার জন্য অপমানজনক, যিনি এত বছর ধরে অভিনয়কে ভালোবেসে লালন করে আসছেন।”
তার এ বক্তব্যের পর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। কারণ, ‘ন্যাশনাল ক্রাশ’ বলতে তিনি যে রাশমিকা মান্দানাকেই ইঙ্গিত করেছেন, তা সবার কাছেই পরিষ্কার। যদিও রাশমিকার পক্ষ থেকে এ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, ‘জুগনুমা: দ্য ফেবল’ সিনেমাটি ১৯৮০ সালের প্রেক্ষাপটে হিমালয়ের পাদদেশের এক গ্রামকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। এক ফলচাষির বাগানে রহস্যজনকভাবে পোড়া গাছ আবিষ্কার ঘিরে এগিয়েছে ছবির কাহিনি।
Leave a Reply