রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৯ মাত্রার ভূমিকম্প

  • আপডেট টাইম : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮.৪৫ অপরাহ্ণ
  • ৬৬ বার

অনলাইন ডেক্স :

রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসামে। বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার অন্তত ছয় দেশে ভূমিকম্পটি অনুভূত হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।

বাংলাদেশের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহযোগী ইকবাল হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, “ভূমিকম্প হয়েছে, এটা নিশ্চিত। উৎপত্তিস্থল ও বিস্তারিত তথ্য আমরা সংগ্রহ করছি।”

তবে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com