বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

যশোর করোনারি কেয়ার ইউনিটে চারটি সিসিইউ মনিটর ও ডিফিব্রিলেটর সংযুক্ত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১.৩৩ অপরাহ্ণ
  • ১০৫ বার
কল্যান রায় (জয়ন্ত) :
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে সংযুক্ত করা হয়েছে চারটি সিসিইউ মনিটর এবং ডিফিব্রিলেটর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবু হাসনাত মোঃ আহসান হাবিব।
এবার থেকে হৃদরোগে আক্রান্ত রোগীর হৃদস্পন্দন, রক্তচাপ, রক্তে অক্সিজেনের মাত্রা, শ্বাস-প্রশ্বাস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শারীরিক তথ্য নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করা যাবে। পাশাপাশি জীবন-হুমকির সম্মুখীন রোগীর হৃদপিণ্ডে নির্দিষ্ট মাত্রায় বৈদ্যুতিক শক দিয়ে হৃদস্পন্দন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হবে।
জানা যায়, যশোর জেনারেল হাসপাতালে ২০০৫ সালে পাঁচ কোটি টাকা ব্যয়ে করোনারি কেয়ার ইউনিট নির্মাণ করা হয় এবং ২০০৬ সালের ১২ অক্টোবর এটি উদ্বোধন করা হয়। প্রথম থেকেই জনবল ঘাটতি ও যন্ত্রপাতির অভাবে পরিপূর্ণ সেবা দেওয়া সম্ভব হয়নি। তবে দীর্ঘ চেষ্টার পর সম্প্রতি সিসিইউ মনিটর ও ডিফিব্রিলেটর যুক্ত হওয়ায় চিকিৎসা সেবা আরও উন্নত হবে।
হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. হাসানুজ্জামান বলেন, “সিসিইউ মনিটরের মাধ্যমে রোগীর ভিটাল সাইন পর্যবেক্ষণ করা সম্ভব হবে। ডিফিব্রিলেটরের মাধ্যমে জীবন-হুমকির সম্মুখীন রোগীর হৃদস্পন্দন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যাবে। এটি করোনারি কেয়ার ইউনিটের জন্য এক নতুন ধাপ।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. হিমাদ্রী শেখর, কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. গোলাম মাহফুজ রাব্বানী, সিনিয়র কনসালটেন্ট ডা. তৌহিদুল ইসলাম, আরএমও ডা. হাবিবা সিদ্দিকা ফোয়ারা সহ অন্যান্য চিকিৎসক ও সেবিকা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com