রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
Title :
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান! অনেক ক্ষেত্রে ইসি পক্ষপাতমূলক আচরণ করছে: মির্জা ফখরুল

ভৈরব নদ সংস্কারের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান

  • আপডেট টাইম : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০.৫৪ অপরাহ্ণ
  • ৭৭ বার

কল্যান রায় (জয়ন্ত) :

ভৈরব নদ সংস্কার আন্দোলনের পক্ষ থেকে বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ আজাহারুল ইসলামের নিকট ৮ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপিতে নদী রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে, দ্রুত সময়ের মধ্যে উজানের সঙ্গে নদী সংযোগ পুনঃস্থাপন, ভৈরবসহ সকল নদীর অবৈধ দখলদার উচ্ছেদ করে নদীর সীমানা পুনঃনির্ধারণ, নদীর সীমানার ভেতরের স্থাপনা উচ্ছেদ ও দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, নদী তট আইন মেনে সীমানা নির্ধারণ, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী নৌ চলাচলের উপযোগী করে দাইতলা, ছাতিয়ানতলা ও রাজার হাটের সেতুর কাজ দ্রুত শেষ করা, দাইতলা ও ছাতিয়ানতলার অস্থায়ী সেতু চলাচলের উপযোগী করে মেরামত, হাসপাতাল, ক্লিনিক ও বাজারের বর্জ্য নদীতে ফেলা বন্ধ করে নদীর পরিবেশ পুনঃস্থাপন এবং নদীপাড়ে ভ্রমণের জন্য ফুটপাত তৈরি, মুক্তেশ্বরীর বুক থেকে আদ-দ্বীন উচ্ছেদ ও নদী ভরাট করে প্লট বিক্রি কারিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ।

সংগঠনের আহ্বায়ক প্রফেসর আফসার আলী স্বাক্ষরিত এই স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জিল্লুর রহমান ভিটু, তসলিম উর রহমান, আবু হাসান, হারুন অর রশিদ, হাচিনুর রহমান, এ্যাড. মাহমুদ হাসান বুলু, রাসেদ খান, শেখ আলাউদ্দিন, সাহবুদ্দিন বাটুল, রায়হান বিশ্বাস প্রমুখ।

এ সময় জানানো হয়, ২৪ সেপ্টেম্বর এলজিইডির নির্বাহী প্রকৌশলীর নিকটও স্মারকলিপি প্রদান করা হবে। দাবি পূরণ না হলে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে যশোর-ঢাকা মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com