রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

যশোরের শীলা রায় চৌধুরী বিদ্যালয়ে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০.৫২ অপরাহ্ণ
  • ২২৪ বার
filter: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; jpegRotation: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 4493; AI_Scene: (-1, -1); aec_lux: 887.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

কল্যান রায় (জয়ন্ত) :

যশোরের ঐতিহ্যবাহী শীলা রায় চৌধুরী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের নিয়ে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দিনব্যাপী এসএসসি বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে উৎসবমুখর পরিবেশে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি এ্যাড. মুক্তাদিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজাহারুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষকরাই আমাদের দ্বিতীয় অভিভাবক। শিক্ষকদের সম্মান ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব। আমি নিজেও এই গ্রামের স্কুল থেকে পড়াশোনা করেছি। দেখেছি, অনেক অভিভাবক শিক্ষকদের সাথে খারাপ আচরণ করেন, যা কোনোভাবেই কাম্য নয়। শিক্ষককে অসম্মান করলে সেই অভিভাবকের সন্তানও মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে না।”

অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক ড. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হাদিউজ্জামান খান, জেলা শিক্ষা অফিসার মাহাফুজুল হোসেন এবং বিদ্যালয়ের স্থায়ী দাতা সদস্য অনুপ রায় চৌধুরী।

এ ছাড়া প্রাক্তন শিক্ষার্থী ও পূবালী ব্যাংকের সিনিয়র অফিসার মাসুদ রানা, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার বিশ্বজিৎ দেবনাথ, শুভ দেবনাথসহ আরও অনেকে অনুষ্ঠানে অংশ নেন। বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এই অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com