অনলাইন ডেক্স :
২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু হবে চলতি বছরের ১৭ ডিসেম্বর এবং চলবে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির শহীদ মুনির চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। এতে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব, পরিচালকবৃন্দ এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা।
সভায় জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং পবিত্র রমজান মাসের সময়সূচি বিবেচনায় নিয়ে এ বছরের ১৭ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত অমর একুশে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে, মেলা আয়োজনের যাবতীয় প্রস্তুতি শিগগিরই শুরু হবে এবং এবারও বইমেলায় দেশি-বিদেশি প্রকাশকদের জন্য বিশেষ সুবিধা রাখা হবে।
Leave a Reply