বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

দুর্গাপূজা নিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে পার্শ্ববর্তী দেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৯.১৬ অপরাহ্ণ
  • ১২৩ বার

অনলাইন ডেক্স :

আসন্ন শারদীয় দুর্গাপূজার পরিস্থিতি নিয়ে পার্শ্ববর্তী দেশ মিথ্যা প্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় র‍্যাব সদর দপ্তরে দেশের সার্বিক পরিস্থিতি এবং র‍্যাবের কর্মকাণ্ড নিয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “এখনো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়নি। ঢাকাসহ দেশের প্রতিটি পূজামণ্ডপের প্রস্তুতির কাজ চলছে। কিন্তু এরই মধ্যে পার্শ্ববর্তী দেশ নানা ধরনের মিথ্যা প্রচার চালাচ্ছে। আমাদের এ ব্যাপারে সজাগ থাকতে হবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশে বর্তমানে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপ রয়েছে। দু-একটি স্থানে ছোটখাটো কোনো ঘটনা ঘটতে পারে, তবে প্রতিটি মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। তিনি জানান, দ্রুত আনসার সদস্যদেরও নিয়োগ দেওয়া হবে নিরাপত্তা জোরদার করতে।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “গতকাল পঞ্চগড়ের একটি ঘটনা নিয়ে পার্শ্ববর্তী দেশ অপপ্রচার চালাচ্ছে। সেক্ষেত্রে সাংবাদিকদের সত্য তথ্য প্রচার করতে হবে, যাতে জনগণ বিভ্রান্ত না হয়। একই সঙ্গে পূজামণ্ডপ কমিটিগুলোকেও সতর্ক থাকতে হবে।”

র‍্যাবের কর্মকাণ্ড নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “৫ আগস্টের আগের র‍্যাবের কর্মকাণ্ড এখন আর নেই। বর্তমানে র‍্যাব অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও অস্ত্র উদ্ধারসহ সব ক্ষেত্রেই প্রশংসনীয় ভূমিকা রাখছে।”

এছাড়া, অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগের বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “বিগত সরকার আমলেও এই নিয়ম ছিল, এখনো রয়েছে। এটি নিয়ম মেনেই করা হচ্ছে।”

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com