রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

এনআইডি সংশোধনে ভোগান্তি কমাতে ৪৫ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তির নির্দেশ

  • আপডেট টাইম : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৭.৫৬ অপরাহ্ণ
  • ৫২ বার

অনলাইন ডেক্স :

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে জনভোগান্তি কমাতে নতুন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এবার থেকে ৪৫ দিনের মধ্যে এনআইডি সংশোধনের সব আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছে ইসি।

সম্প্রতি ইসির সচিব আখতার আহমেদ এক নির্দেশনায় ইসির সব পরিচালক ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন।

ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (পরিচালন) মো. সাইফুল ইসলাম জানান, ভোটার হওয়ার সময় ফরমে দেওয়া তথ্যকে আদর্শ ধরে ৪৫ দিনের মধ্যে সংশোধনের আবেদন নিষ্পত্তি করতে হবে।

তিনি আরও জানান, চলতি বছর “ক্রাশ প্রোগ্রাম”-এর আওতায় প্রায় ৯ লাখ এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন। তবে এখনো প্রায় ৩ লাখ আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১,২৩০ জন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com