বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

বাগজানা ইউনিয়ন বিএনপির নেতৃত্বে পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৮.৫৭ অপরাহ্ণ
  • ৭৫ বার
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Hdr; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 98.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

আব্দুর রব, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

বাগজানা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার  (২০ সেপ্টেম্বর) জেলা ও উপজেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানের সভাপতি ও চেয়ারম্যান হিসেবে ছিলেন মোহাম্মদ নাজমুল হক এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু অনুষ্ঠানের সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট বিএনপির আহবায়ক গোলজার হোসেন। প্রধান বক্তা ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির প্রধান যুগ্ন আহবায়ক মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম ডালিম, পাঁচবিবি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  হান্নান চৌধুরী এবং পৌর বিএনপির যুগ্ন আহবায়ক জিয়াউর ফেরদৌস রাইট।

পথসভা ও গণসংযোগ শুরু হয় বাগজানা হাই স্কুল মাঠ থেকে, যেখানে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করা হয়। এরপর জীবনপুর হয়ে সোনাপুরে অংশগ্রহণকারীদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় হয়। সমাপনী বক্তব্য দেন আটপাড়া হয়ে মোড়ের হাটে।

প্রধান বক্তা মাসুদ রানা বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগের শাসনামলে কিশোর ও কৃষকদের উপযুক্ত সুবিধা না পাওয়ায় বহু সমস্যা সৃষ্টি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সরকার সার্বিকভাবে সুষ্ঠু সেবা নিশ্চিত করবে এবং ইউনিয়নের সব মানুষের মৌলিক সুবিধা প্রদানে উদ্যোগ নেবে।

উক্ত পথসভা ও গণসংযোগে স্থানীয়দের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং দলীয় ঐক্য প্রদর্শনের লক্ষ্য সামনে আসে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com