রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

যশোরের রাজারহাটে সরকারি জমি দখল করে টায়ারের ব্যবসা, দুর্ঘটনার শঙ্কায় স্থানীয়রা

  • আপডেট টাইম : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৭.২৪ অপরাহ্ণ
  • ৯৪ বার
filter: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; jpegRotation: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 5986; AI_Scene: (11, -1); aec_lux: 1856.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

যশোর সংবাদদাতা :

যশোরের রাজারহাট এআরএ কোল্ড স্টোরেজ সংলগ্ন যশোর খুলনা মহাসড়কের পাশের সরকারি জায়গা দখল করে পুরাতন টায়ারের ব্যবসা চলছে বলে অভিযোগ উঠেছে। এতে সড়কে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে এবং স্থানীয়দের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, রাজারহাট এআরএ কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ তাদের জমিতে ছোট ছোট দোকানঘর তৈরি করে ভাড়া দিয়েছে। দোকানগুলো ভাড়া নিয়েছেন পুরাতন টায়ার ব্যবসায়ীগণ। ওই দোকানগুলো ভাড়া নিয়ে ব্যবসায়ীরা দোকানের সামনের সরকারি জায়গা দখল করে পুরাতন টায়ার স্তুপ করে রাখছেন। ধীরে ধীরে এসব টায়ারের স্তুপ প্রধান সড়ক পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

সড়কে চলাচলরত ইজিবাইকসহ অন্যান্য যানবাহনের চালকেরা অভিযোগ করেছেন, রাস্তার বাঁকে টায়ারের স্তুপ থাকায় বিপরীত দিক থেকে আসা ছোট ছোট গাড়ি চোখে পড়ে না। ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাচ্ছে। তারা দাবি করেন, সড়কের পাশের সরকারি জমি ফাঁকা রাখা হলে এ ধরনের ঝুঁকি এড়ানো সম্ভব।

টায়ারের দোকানের কর্মচারী সাগর জানান, পবন, বাবু, বাদল, আজিজুর, মঞ্জু, কৃষ্ণ, শাহ-আলম ও রাবুসহ অনেকেই এখানে ব্যবসা করেন। তবে টায়ার কাটার কাজ মূলত পবন ও বাবু ভাইয়েরাই করেন।

ব্যবসায়ী পবন ঘোষ বলেন, “আমরা এআরএ কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষের কাছ থেকে এক লাখ টাকা অগ্রীম ও মাসিক তিন হাজার টাকায় দোকান ভাড়া নিয়েছি। কিন্তু দোকানের জায়গা ছোট হওয়ায় সরকারি জায়গায় মালামাল রাখতে হচ্ছে। সরকারি জমি দখল করে মালামাল রাখা ভুল হয়েছে।”
একইভাবে অপর ব্যবসায়ী বাবু হোসেন বলেন, “দোকানের জায়গা ছোট হওয়ায় মালামাল সামনের দিকে রাখতে হয়েছে। যেহেতু সরকারি জমি, আমরা মালামাল সরিয়ে ফেলব।”

এ বিষয়ে যশোর জেলা টায়ার ব্যবসায়ী সমিতি’র সাধারণ সম্পাদক আশরাফ হোসেন মুঠোফোনে জানান, “সরকার যদি জায়গা বুঝে নেয় তাহলে আমরা ছেড়ে দেবো। সরকার নিচ্ছে না, তাই ব্যবসায়ীরা ব্যবহার করছে।”

স্থানীয়রা জানিয়েছেন, ব্যবসায়ীরা আমাদের কারো কথায় কর্ণপাত করেন না। তারা তাদের খেয়াল খুশি মতো, পেশি শক্তির বলে সরকারী জায়গা দখল করে রেখে ব্যবসা করে যাচ্ছেন। এই সরকারী জমি দখলবাজদের খুটির জোর কোথায় ? দ্রুত সরকারি জায়গা দখলমুক্ত করে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com