রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

আদর্শ রাষ্ট্র গঠনে ৩৭ দফা লক্ষ্য নিয়ে নতুন দলের আত্মপ্রকাশ

  • আপডেট টাইম : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৯.৫৮ অপরাহ্ণ
  • ৬৪ বার

নিজস্ব প্রতিবেদক :

আদর্শ রাষ্ট্র গঠনের অঙ্গীকার নিয়ে ৩৭ দফা লক্ষ্য ও উদ্দেশ্য ঘোষণা করে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ তরিকত পার্টি। রবিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে যাত্রা শুরু করে দলটি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই ২০২৪-এর গণআন্দোলনের মাধ্যমে স্বৈরশাসনের অবসান ঘটলেও দেশে এখনো ‘নীরব নৈরাজ্য’ বিরাজ করছে। মাজার শরিফে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, এমনকি কবর থেকে লাশ তুলে আগুনে পোড়ানোর মতো ঘটনার উল্লেখ করে বক্তারা বলেন, এই পরিস্থিতি দেশের মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ও শঙ্কার সৃষ্টি করেছে।

তাদের অভিযোগ, রাজনৈতিক ও প্রশাসনিক অস্থিরতার কারণে দেশের আকাশে নেমে আসছে কালো ছায়া। এমন প্রেক্ষাপটে নৈরাজ্যবাদ, সন্ত্রাসবাদ, চাঁদাবাজি ও দখলদারমুক্ত একটি কল্যাণভিত্তিক আদর্শ রাষ্ট্র গড়ার প্রত্যয়ে আত্মপ্রকাশ করলো বাংলাদেশ তরিকত পার্টি।

অনুষ্ঠানে ঘোষিত ৩৭ দফা লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে উল্লেখযোগ্য হলো—পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই আন্দোলনের আদর্শ সংরক্ষণ, ধর্মীয় স্বাধীনতা ও ধর্মনিরপেক্ষতা বাস্তবায়ন, সব ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিতকরণ, বেকারত্ব দূরীকরণে মেধাভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি, কৃষকের ন্যায্য অধিকার ও কৃষিপণ্যের সঠিক বাজারমূল্য নিশ্চিতকরণ, স্বাধীন বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা, নারী শিক্ষা, গ্রামীণ অবকাঠামো ও প্রযুক্তির প্রসার, চুরি, খুন, চাঁদাবাজি প্রতিরোধে কার্যকর প্রশাসন গঠন এবং অসহায় ও গৃহহীন জনগোষ্ঠীর পুনর্বাসন।

বক্তারা বলেন, “দলমত-হিংসা-বিদ্বেষ পরিহার করে কলুষ ও দুর্নীতিমুক্ত একটি দেশ গড়তে তরিকতপন্থি ভাই-বোনসহ দেশের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার কাজেই আমাদের সকলের ঐক্যবদ্ধ হতে হবে।”

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com