রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, বাড়তে পারে বৃষ্টি

  • আপডেট টাইম : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৯.৪২ অপরাহ্ণ
  • ৬৩ বার

অনলাইন ডেক্স :

উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় আগামীকাল সোমবার সন্ধ্যার মধ্যেই একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে আগামী ২৪ সেপ্টেম্বরের দিকেও আরও একটি লঘুচাপের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, সম্ভাব্য দুটি লঘুচাপের মধ্যে একটি ঘণীভূত হয়ে নিম্নচাপ বা গভীর নিম্নচাপেও পরিণত হতে পারে। এমনকি দুটি লঘুচাপ একত্রিত হওয়ার (মার্জ) সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, “সোমবারের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। ২৪ সেপ্টেম্বরের দিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে প্রথমটি নিম্নচাপ বা গভীর নিম্নচাপে রূপ নিতে পারে।”

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমবে বলে জানানো হয়েছে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, সোমবার বৃষ্টি বাড়লেও মঙ্গলবার থেকে তিন-চারদিনের জন্য বৃষ্টি কমতে পারে। তবে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে বৃষ্টি ও বাতাস আবারও বাড়তে পারে।

এদিকে রবিবার দেশের বৃষ্টিপাতের পরিমাণ আগের দিনের তুলনায় অনেকটা কমে এসেছে। সন্ধ্যা পর্যন্ত বেশিরভাগ এলাকায় বৃষ্টি না হলেও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে সর্বোচ্চ ৮৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ঢাকায় এসময় বৃষ্টির পরিমাণ ছিল ৬ মিলিমিটার।

রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ময়মনসিংহে ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com