রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

এশিয়া কাপ সুপার ফোরে ভারত-পাকিস্তান লড়াই, ফিল্ডিংয়ে ভারত

  • আপডেট টাইম : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১০.০৭ অপরাহ্ণ
  • ৬৭ বার

ক্রীড়া ডেক্স :

এশিয়া কাপের সুপার ফোর পর্বে আবারও মুখোমুখি ভারত ও পাকিস্তান। গ্রুপ পর্বের ম্যাচে ভারতের কাছে ৭ উইকেটে হারের পর প্রতিশোধের মিশনে নেমেছে পাকিস্তান। অন্যদিকে টানা দ্বিতীয় জয় পেতে মরিয়া ভারতীয় দল।

আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে টসের সময় দুই অধিনায়ক সূর্যকুমার যাদব ও সালমান আলী আগা হাত মেলাননি, যা সমর্থকদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি করেছে।

দলীয় পরিবর্তনেও চমক এনেছে দুই দলই। ভারতীয় একাদশে ফিরেছেন দুই তারকা বোলার জাসপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তী। তাদের জায়গা ছেড়েছেন আর্শদ্বীপ সিং ও হার্ষিত রানা। অন্যদিকে পাকিস্তান দলে হাসান নওয়াজ ও খুশদিল শাহের জায়গায় সুযোগ পেয়েছেন ফাহিম আশরাফ ও হুসাইন তালাত।

প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর ভারত চাইছে ধারাবাহিকতা বজায় রাখতে, আর পাকিস্তানের লক্ষ্য প্রতিশোধ নিয়ে টুর্নামেন্টে নতুন করে গতি সঞ্চার করা।

ভারতের একাদশ
অভিষেক শর্মা, শুবমান গিল, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, তিলক ভার্মা, অক্ষর প্যাটেল, জাসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব।

পাকিস্তানের একাদশ
সাইম আইয়ুব, শাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আলী আগা, ফাহিম আশরাফ, হুসাইন তালাত, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com