রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

বলিউডের চিরসবুজ নায়িকা কারিনা কাপুরের ৪৫তম জন্মদিনে শুভেচ্ছার বন্যা

  • আপডেট টাইম : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৯.০৯ অপরাহ্ণ
  • ২০০ বার

অনলাইন ডেক্স :

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর আজ জীবনের ৪৫তম বসন্তে পা রাখলেন। ১৯৮০ সালের ২১ সেপ্টেম্বর জন্ম নেওয়া এই নায়িকাকে বিশেষ দিনে সহকর্মী থেকে শুরু করে অগণিত ভক্তরা শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করছেন।

কারিনা কাপুরের বলিউড যাত্রা শুরু হয়েছিল ২০০০ সালে ‘রিফিউজি’ ছবির মাধ্যমে। ছবিটি বক্স অফিসে সাফল্য না পেলেও নায়িকা হিসেবে তার উপস্থিতি সবার নজর কাড়ে এবং প্রথম ছবির জন্যই ফিল্মফেয়ারের সেরা নবাগত নায়িকার পুরস্কার জেতেন তিনি। সেই সময় রাকেশ রোশনের সুপারহিট ছবি ‘কাহো না…পেয়ার হ্যায়’-এ অভিনয়ের প্রস্তাবও পান, কিন্তু কারিনা সেটি ফিরিয়ে দেন। বাণিজ্যিক সাফল্যের সহজ পথ এড়িয়ে নিজের অভিনয় জগৎকে আলাদা রূপ দেওয়ার দিকেই মনোযোগ দেন তিনি।

২০০১ সালে করণ জোহরের ব্লকবাস্টার ‘কাভি খুশি কাভি গম’-এ ‘পু’ চরিত্রে অভিনয় করে কারিনা এক নতুন উচ্চতায় পৌঁছান। তার সংলাপ, স্টাইল ও ভঙ্গিমা এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়।

এরপর ২০০৪ সালে ‘চামেলি’ ছবিতে যৌনকর্মীর চরিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়ান তিনি। ২০০৬ সালে বিশাল ভরদ্বাজের ‘ওমকারা’ ছবির ডলি মিশ্র চরিত্রে অভিনয় করে ফিল্মফেয়ারের সমালোচক পুরস্কার জেতেন। আর ২০০৭ সালের ‘জব উই মেট’ ছবির গীত চরিত্র তাকে এনে দেয় ফিল্মফেয়ারের সেরা অভিনেত্রীর পুরস্কার।

২৫ বছরের ক্যারিয়ারে কারিনা অভিনয় করেছেন ৬০টিরও বেশি ছবিতে। ‘গোলমাল ৩’-এর টমবয় থেকে ‘উড়তা পাঞ্জাব’-এর চিকিৎসক কিংবা থ্রিলার ‘জানে জা’-এর চরিত্রে তিনি বারবার প্রমাণ করেছেন নিজের বহুমুখী অভিনয় ক্ষমতা। বলিউডে যেখানে স্থায়িত্ব বিরল, সেখানে কারিনা কাপুর আজও সাফল্য ও স্টাইলের চিরসবুজ প্রতীক।

বর্তমানে তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪৮৫ কোটি রুপি (৬০০ কোটি টাকার বেশি)।

সূত্র: ইন্ডিয়াডটকম

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com