বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

শিল্পকলা একাডেমির ডিজি হলেন যশোরের কবি রেজাউদ্দিন স্টালিন

  • আপডেট টাইম : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৮.৩৬ অপরাহ্ণ
  • ৬১ বার

অনলাইন ডেক্স :

যশোরের কৃতি সন্তান ও খ্যাতিমান কবি রেজাউদ্দিন স্টালিনকে আগামী এক বছরের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবু সালেহ মাহফুজুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে রেজাউদ্দিন স্টালিনকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হলো। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

১৯৬২ সালের ২২ নভেম্বর ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন রেজাউদ্দিন স্টালিন। তবে তার বেড়ে ওঠা যশোরের নতুন উপশহরে এবং শৈশব থেকেই সাহিত্য ও সংস্কৃতির প্রতি ছিল প্রবল আগ্রহ। মাত্র আট বছর বয়সে তার প্রথম কবিতা ‘শপথ’ ১৯৭০ সালে শতদল পত্রিকায় প্রকাশিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি সাংবাদিকতা ও সংস্কৃতি অঙ্গনে সক্রিয়ভাবে যুক্ত হন এবং নজরুল ইনস্টিটিউটে দায়িত্ব পালন করেন। তার কবিতা ইতোমধ্যে ইংরেজি, হিন্দি, উর্দু, উড়িয়া, রুশ, জার্মান, চীনা, জাপানি ও ফরাসি ভাষায় অনূদিত হয়েছে।

কবিতায় অসামান্য অবদানের জন্য রেজাউদ্দিন স্টালিন ২০০৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com