বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

নিবন্ধন পেতে যাচ্ছে নতুন ছয়টি রাজনৈতিক দল

  • আপডেট টাইম : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৮.১২ অপরাহ্ণ
  • ৭৪ বার

অনলাইন ডেক্স :

নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ছয়টি নতুন রাজনৈতিক দল। কমিশনের স্বাক্ষর হওয়ার পর নতুন নিবন্ধিত দলগুলোর বিষয়ে আনুষ্ঠানিক গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি। সোমবার (২২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত ফাইল কমিশনের অনুমোদনের জন্য তোলা হয়েছে। কমিশন চাইলে প্রস্তাবে সংযোজন-বিয়োজনও করতে পারবে।

ইসির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মাঠ পর্যায়ের যাচাই-বাছাই শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ জাতীয় লীগসহ মোট ছয়টি দলকে নিবন্ধনের জন্য চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে। সংশ্লিষ্ট শাখার কার্যক্রম সম্পন্ন হয়ে ফাইলে স্বাক্ষরও হয়েছে গত রবিবার।

সূত্রটি আরও জানায়, বাকি ১০টি দলের বিষয়ে পুনতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৯টি দলের মাঠ পর্যায়ে পুনতদন্ত হবে এবং একটি দলের পুনতদন্তের দায়িত্ব দেওয়া হতে পারে ইসির এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে। এ ছাড়া ছয়টি দলের আবেদন বাতিল করা হয়েছে।

এর আগে ১৪৩টি নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। প্রথম দফায় কোনো দলই শর্ত পূরণ করতে না পারায় ইসি তাদের ঘাটতি পূরণের জন্য সময় দিয়েছিল। এরপরও মাত্র ৮৪টি দল সাড়া দিলেও শেষ পর্যন্ত ২২টি দল মাঠ পর্যায়ে তদন্তের সুযোগ পায়।

বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি। ছয়টি নতুন দল নিবন্ধন পেলে তা দাঁড়াবে ৫৭টিতে। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দল নিবন্ধনের প্রথা চালু করে ইসি।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com