বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোটিং: ইসি প্রকাশ করেছে নিবন্ধন ও ভোট দেওয়ার প্রক্রিয়া

  • আপডেট টাইম : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৯.০১ অপরাহ্ণ
  • ৭০ বার

অনলাইন ডেক্স :

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) পোস্টাল ব্যালট (আইটি সাপোর্টেড) ভোটিংয়ের নিবন্ধন এবং ভোট দেওয়ার প্রক্রিয়া প্রকাশ করেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) ইসির ওয়েবসাইটে এ প্রক্রিয়ার নমুনা প্রকাশ করা হয়। এতে ‘পোস্টাল ভোটিংয়ের (আইটি সাপোর্টেড) তালিকাভুক্তি প্রক্রিয়া’ এবং ‘পোস্টাল ভোটিংয়ের (আইটি সাপোর্টেড) ভোটদান প্রক্রিয়া’ বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, প্রবাসে অবস্থানরত বাংলাদেশি ভোটাররা পোস্টাল ভোটিংয়ে অংশ নিতে Postal Vote BD নামের একটি মোবাইল অ্যাপ ব্যবহার করবেন। এই অ্যাপ গুগল প্লে-স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে মোবাইলে ইনস্টল করতে হবে।

নিবন্ধন প্রক্রিয়ায় কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে, প্রথমে Postal Vote BD অ্যাপ চালু করা, দেশ নির্বাচন (বাংলাদেশ ছাড়া) করা, নতুন অ্যাকাউন্ট খোলার জন্য মোবাইল নম্বর ব্যবহার করা, মোবাইলে পাঠানো ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) দিয়ে নম্বর যাচাই করা, ভোটারের ছবি তুলতে হবে এবং লাইভ ফেস ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে, জাতীয় পরিচয়পত্রের ছবি এবং সেলফি তুলতে হবে, পাসপোর্টের তথ্য স্বয়ংক্রিয়ভাবে যাচাই হবে, বিদেশে অবস্থানরত ঠিকানা দিতে হবে, যেখানে পোস্টাল ব্যালট পেপার পাঠানো হবে।, অ্যাকাউন্ট যাচাই হলে ভোটার নিবন্ধিত হবেন এবং পোস্টাল ব্যালট পাওয়ার জন্য অপেক্ষা করবেন।

ভোট দেওয়ার প্রক্রিয়াও বিস্তারিতভাবে প্রকাশ করা হয়েছে। মূল ধাপগুলো হলো: ব্যালট পেপার অ্যাপে দেওয়া ঠিকানায় পৌঁছানো নিশ্চিত করা, ইসির নির্দেশনায় ভোট প্রদান, নিজের ছবি তোলা এবং খামের ওপর কিউআর কোড স্ক্যান করা, ব্যালট পেপারে প্রার্থীর প্রতীকের পাশে টিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোট দেওয়া, ঘোষণাপত্রে স্বাক্ষর করা, ভোট দেওয়া ব্যালট পেপার রিটার্ন খামে রেখে তা বন্ধ করে নিকটস্থ পোস্ট অফিসে জমা দেওয়া।

আখতার আহমেদ জানিয়েছেন, নির্দিষ্ট সময়ে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট খাম পৌঁছে দেওয়া হবে। ব্যালট পেপারে প্রার্থীর নাম থাকবে না, কেবল প্রতীক থাকবে, এবং ভোটারকে সেই প্রতীকের পাশে টিক চিহ্ন বা ক্রস চিহ্ন দিয়ে ভোট দিতে হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com