কল্যান রায় (জয়ন্ত) :
যশোরে গণঅধিকার পরিষদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অর্ধশতাধিক নেতাকর্মী যোগ দিয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) প্রেসক্লাব যশোরে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল এবং যশোর জেলা সভাপতি এবিএম আশিকুর রহমান-এর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে তারা গণঅধিকার পরিষদে যোগ দেন।
সংগঠনে যোগদানের নেতৃত্ব দেন সাবেক ছাত্র আন্দোলনের সদস্য সচিব জেসিনা মোর্শেদ। এছাড়া এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তি, যশোরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম রুবেলের নেতৃত্বে আট জন জেলা পদধারী নেতা এ অনুষ্ঠানে অংশ নেন।
এসময় গণঅধিকার পরিষদের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ, যশোর কেন্দ্রীয় প্রচার সম্পাদক জিএম রাজু, জেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হুমায়ন কবির (মুরাদ), যশোর জেলার সিনিয়র সহ-সভাপতি আসাদুর রহমান সানি, সাংগঠনিক সম্পাদক মোঃ তারেক হোসেন এবং বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক শাবুদ্দিন শান্ত।
উক্ত যোগদান অনুষ্ঠানকে গণঅধিকার পরিষদের সম্প্রসারণ এবং নতুন শক্তি সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
Leave a Reply