বিনোদন ডেক্স :
আলোচিত ধারাবাহিক ব্যাচেলর পয়েন্ট-এ আর দেখা যাবে না জনপ্রিয় অভিনেতা শিমুল শর্মাকে। ইউনিট সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিমুলের অনুপস্থিতিতে ধারাবাহিকের জনপ্রিয়তা কতটা বজায় থাকবে তা এখনই প্রশ্ন।
শিমুল কেন এই ধারাবাহিকে নেই, তা জানা যায়নি। তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। তবে ধারাবাহিকের একজন শিল্পী নিশ্চিত করেছেন যে শিমুল বর্তমানে শো-তে নেই। তবে এটি স্থায়ী না সাময়িক তা তিনি স্পষ্ট করেননি।
নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, “গত আট বছর ধরে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকতা বজায় রেখে গল্প এগিয়ে চলেছে। এখানে নতুন চরিত্র আসবে আবার কেউ যাবে, এটাই স্বাভাবিক। গল্প প্রয়োজন মনে করলে যে কেউ ফ্রন্টলাইনে চলে আসে। কাউকে জোর করে সরানো বা যোগ করার সুযোগ নেই।”
কিছুদিন আগে সিজন ৫ শুরু হওয়ার সময় শিমুল যথেষ্ট ঝলমলে উপস্থিত ছিলেন। দর্শকরা তাঁর আকস্মিক অনুপস্থিতিকে একধরনের দুর্ঘটনা হিসেবেই দেখছেন। শিমুল শুরু করেছিলেন নির্মাতা অমির সহকারী থেকে, এবং অন্যান্য চরিত্রের মতো তাঁর চরিত্রও রাতারাতি দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে।
‘ব্যাচেলর পয়েন্ট’ আট বছর আগে ছোট পরিসরে শুরু হলেও প্রচারের পর এটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। প্রতিটি সিজনে নির্মাতা অমি নতুন চ্যালেঞ্জ নিয়ে দর্শকদের সামনে ধারা অব্যাহত রেখেছেন।
Leave a Reply