বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

ভ্রাম্যমাণ টয়লেট পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণে চীন যাচ্ছেন তিন কর্মকর্তা

  • আপডেট টাইম : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৮.৩১ অপরাহ্ণ
  • ৭০ বার

নিজস্ব প্রতিবেদক:

নতুন পাঁচটি ভ্রাম্যমাণ টয়লেট (ভিআইপি) পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণ নিতে চীন যাচ্ছেন স্থানীয় সরকার বিভাগের তিন কর্মকর্তা। স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহবুবা আইরিনের সই করা এক সরকারি আদেশে (জিও) তাদের এ বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে।

গত ১৪ সেপ্টেম্বর জারি করা ওই আদেশে বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. ফারুক হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সহকারী প্রকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান এবং উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন এ প্রশিক্ষণে অংশ নেবেন।

আগামী ২৭ অক্টোবর থেকে ২ নভেম্বর অথবা ছুটি শুরুর তারিখ থেকে সাত দিনের জন্য তারা চীন সফরের অনুমতি পেয়েছেন। প্রশিক্ষণে তারা নতুন পাঁচটি মোবাইল টয়লেটের কার্যকর পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ পদ্ধতি সম্পর্কে ধারণা নেবেন।

সরকারি আদেশে আরও বলা হয়েছে, এই সফরকে কর্মকর্তাদের দায়িত্বের অংশ হিসেবে বিবেচনা করা হবে। সফরের যাবতীয় ব্যয় বহন করবে উৎপাদক প্রতিষ্ঠান শ্যাংডং কিউয়ানবাই ইন্টেলিজেন্ট ম্যানুফ্যাকচারিং কম্পানি লিমিটেড।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com