অনলাইন ডেক্স :
দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো বাড়ানো হলো স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৬৬৩ টাকা বৃদ্ধি করা হয়েছে। নতুন দাম আগামী বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে বাজুসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়াবে ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা—যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম সমন্বয় করা হয়েছে। এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) এক ভরি স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল ১ হাজার ৮৮৯ টাকা।
সংস্থাটি আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি আবশ্যিকভাবে যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
Leave a Reply