বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

ব্যালন ডি’অরের মঞ্চে চমক: বিশ্বের সেরা ফুটবলার দেম্বেলে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯.৫৪ অপরাহ্ণ
  • ১৪৯ বার

ক্রীড়া ডেক্স :

ব্যালন ডি’অরের মঞ্চে এ বছর সবচেয়ে বড় চমকটা এলো ফ্রান্সের উসমান দেম্বেলের হাত ধরে। প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) হয়ে দুর্দান্ত মৌসুম কাটানোর পর দীর্ঘদিনের গুঞ্জন সত্যি করে প্রথমবারের মতো বিশ্বের সেরা ফুটবলারের স্বীকৃতি পেলেন ২৮ বছর বয়সী এই ফরাসি উইঙ্গার।

সোমবার দিবাগত রাতে প্যারিসের ঐতিহাসিক থিয়াত্র দ্যু শাতলেতে অনুষ্ঠিত ব্যালন ডি’অরের ৬৯তম আসরে কিংবদন্তি রোনালদিনিয়োর হাত থেকে সোনালি ট্রফি গ্রহণ করেন দেম্বেলে। বার্সেলোনার কিশোর প্রতিভা লামিন ইয়ামালকে পেছনে ফেলে সেরা হওয়ার গৌরব অর্জন করেন তিনি।

যদিও এই আনন্দঘন মুহূর্তে পাশে পাননি তার অধিকাংশ সতীর্থ ও কোচ লুইস এনরিকেকে। মার্সেইয়ের বিপক্ষে পিএসজির স্থগিত হওয়া লিগ ম্যাচ সেদিন রাতে আয়োজিত হওয়ায় তারা অনুষ্ঠানে থাকতে পারেননি। তবে ঊরুর চোটে মাঠের বাইরে থাকা দেম্বেলের পাশে উপস্থিত ছিলেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি।

২০২৪-২৫ মৌসুমে দেম্বেলে ছিলেন পিএসজির সাফল্যের নায়ক। এক মৌসুমে দলকে উপহার দিয়েছেন চারটি শিরোপা—উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, লিগ ওয়ান, ফরাসি কাপ এবং ফরাসি সুপার কাপ। যদিও ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির কাছে হেরে রানার্সআপ হতে হয় প্যারিসিয়ানদের। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ৩৫ গোল ও ১৬ অ্যাসিস্ট করে ক্যারিয়ারের সেরা মৌসুম কাটান তিনি।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com