অনলাইন ডেক্স :
নিউইয়র্কে রাজনৈতিক দলগুলোর নেতাদের ওপর আওয়ামী লীগের হয়রানিমূলক আচরণের অভিযোগ তুলে আওয়ামী লীগের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম। তিনি ঘোষণা দিয়েছেন, “যেখানে আওয়ামী লীগ, সেখানেই মাইর”—আজ থেকে কোনো রকম ছাড় দেওয়া হবে না।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হামিম এ হুঁশিয়ারি দেন। তিনি সর্বশেষ ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী ছিলেন।
ফেসবুক পোস্টে হামিম লিখেছেন, “যেখানে আওয়ামী লীগ সেখানেই মাইর আজ থেকে… no mercy।”
উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এই ঘটনার পর আওয়ামী লীগের প্রতি ক্ষোভ প্রকাশ করে হুঁশিয়ারি দেন হামিম।
Leave a Reply