রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

শারদীয় দুর্গাপূজা ঘিরে গাইবান্ধায় র‌্যাব-১৩ এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ২.০৮ অপরাহ্ণ
  • ৮০ বার

অনলাইন ডেক্স :

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে টানা ৬ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে গাইবান্ধা জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব-১৩। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় গাইবান্ধা পৌর শহরের কেন্দ্রীয় কালিবাড়ী মন্দিরে এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন র‌্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার মো. আনিচ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি পরেশ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক বিমল চন্দ্র সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলার যুগ্ম সাধারণ সম্পাদক সুজন প্রসাদসহ অন্যান্যরা। এর আগে র‌্যাবের কমান্ডার কেন্দ্রীয় মন্দির পরিদর্শন করেন।

গোটা জেলায় ৫৮৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে জানিয়ে র‌্যাবের কমান্ডার আনিচ উদ্দিন বলেন, “প্রতিবছরের মতো এবারও দুর্গাপূজায় নিরাপত্তার দিক থেকে র‌্যাব কঠোর অবস্থানে থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে, যার মধ্যে সাদা পোশাকের সদস্যরাও দায়িত্ব পালন করবেন।”

তিনি আরও জানান, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটলে বা ঘটার আশঙ্কা দেখা দিলে সঙ্গে সঙ্গে র‌্যাবের কন্ট্রোল রুমে খবর দিতে অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com