অনলাইন ডেক্স :
শারদীয় দুর্গোৎসবসহ বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত দেশের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কোনো পরীক্ষা না নেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা এবং লক্ষ্মীপূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসব যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের জন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষার দিন ধার্য করা যাবে না।
পঞ্জিকা অনুযায়ী এ বছর মহাষষ্ঠী ২৮ সেপ্টেম্বর, মহাসপ্তমী ২৯ সেপ্টেম্বর, মহাষ্টমী ৩০ সেপ্টেম্বর, মহানবমী ১ অক্টোবর এবং মহাদশমী ২ অক্টোবর পালিত হবে। এ ছাড়া ২১ সেপ্টেম্বর মহালয়া এবং ২২ সেপ্টেম্বর থেকে দুর্গাপূজার প্রতিপদ তিথি শুরু হয়েছে।
সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলে পূজার ছুটি শুরু হবে ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত। ৮ অক্টোবর থেকে এসব প্রতিষ্ঠানে ক্লাস শুরু হবে। সরকারি-বেসরকারি কলেজগুলো ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে এবং ১২ অক্টোবর থেকে নিয়মিত ক্লাস শুরু হবে।
Leave a Reply