রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

গোপালগঞ্জে জামায়াতের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০.০১ অপরাহ্ণ
  • ৬৪ বার

গোপালগঞ্জ সংবাদদাতা:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা। শুক্রবার আসরের নামাজের পর শহরের মিয়াপাড়াস্থ জেলা জামায়াতের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে গোপালগঞ্জের তিনটি আসনে দলীয় মনোনীত প্রার্থীসহ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সংখ্যানুপাতিক (পি.আর) পদ্ধতিতে আয়োজনের দাবি জানান এবং সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

গোপালগঞ্জ-১ আসনের প্রার্থী ও জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হামিদ বলেন, “জামায়াত একটি আদর্শভিত্তিক সংগঠন, যা সদস্যদের চাঁদার টাকায় পরিচালিত হয়। আমরা বেকারত্ব দূরীকরণ, নারীর শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ উদ্যোগ নেব।”

গোপালগঞ্জ-২ আসনের প্রার্থী ও সাবেক সভাপতি এডভোকেট আজমল হুসাইন সরদার বলেন, “জামায়াত ক্ষমতায় গেলে শিক্ষিত বেকার থাকবে না, চাকরি হবে বিনা টাকায়, সরকারি-বেসরকারি শিক্ষকদের মধ্যে বৈষম্য দূর হবে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিশেষ সহায়তা প্রকল্প চালু করা হবে।”

গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী ও জেলা জামায়াত সভাপতি অধ্যাপক রেজাউল করিম বলেন, “জামায়াত একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। আমরা চাই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক।”

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আল মাসুদ খান, প্রচার সম্পাদক কাজী এজাহারুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com