রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

জাতীয় যুবশক্তি’র যশোর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৯.১৭ অপরাহ্ণ
  • ৫৫ বার

যশোর সংবাদদাতা:

জাতীয় যুবশক্তি (এনসিপি) যশোর জেলা আহ্বায়ক কমিটির সদস্যদের পরিচিতি সভা শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে যশোর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে সংগঠনের কার্যক্রমের দিকনির্দেশনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য খালিদ সাইফুল্লাহ জুয়েল এবং জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক সজীব হাসান। সভার সভাপতিত্ব করেন জাতীয় যুবশক্তি যশোর জেলার আহ্বায়ক ইমদাদ হোসাইন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ফারহীন আহমেদ।

এছাড়া জাতীয় নাগরিক পার্টির যশোর জেলার সংগঠক নুরুজ্জামান, মনির আজাদ, ইঞ্জিনিয়ার আরিফ জামান, সাজিদ, আশালতা, বাদল, সুকর্ণ মারুফসহ জেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সভায় আরও ছিলেন জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদ, হাসিন রেজওয়ান রুহিত, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সাইদ সান, খালিদ, প্রিয়, পল্লব হাসান, অভি, তাসকিন আহমেদ, তাইওয়ান, ইনবে সাহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা সংগঠনের শক্তি বাড়ানো, তরুণদের রাজনৈতিকভাবে সচেতন করা এবং সমাজ উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com