অনলাইন ডেক্স :
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় দেশটির পুলিশ বাংলাদেশ যুবলীগ নেতা মিজানকে আটক করেছে। তবে কয়েক ঘণ্টার মধ্যেই তিনি জামিনে মুক্তি পান।
মিজানের মুক্তির পর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা জ্যাকসন হাইটস ও ব্রংকস এলাকায় আনন্দ মিছিল করেন। এসময় বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোনে মিজানের সঙ্গে কথা বলেন এবং তাকে ধন্যবাদ জানান বলে জানা যায়।
এ ঘটনায় এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। শুক্রবার সকাল ১০টা ৩১ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, “আমেরিকাতে বিবেকবোধ বেঁচে দেয়া যেই কুলাঙ্গারটা আখতার হোসেনকে ডিম ছুড়েছে, তার সাথে পরবর্তীতে শেখ হাসিনা ফোন দিয়ে কথা বলেছে, ধন্যবাদ জানিয়েছে! একটা মানুষ কতটা ছোটলোক হলে এই কাজ করতে পারে?”
তিনি আরও লিখেছেন, “এই রকম নিচু মানসিকতার একটা নমরুদ ১৬ বছর ধরে একটা দেশের প্রধানমন্ত্রী থাকলে ওই দেশের প্রত্যেকটা সিস্টেমে পচন ধরা ছাড়া আর কী হতে পারে? যাদের নেত্রীর এই অবস্থা, তাদের কাছে আরও বেশি ছোটলোকি দেখতে পাবেন—এটাই স্বাভাবিক।”
সারজিস আলম শেষমেশ মন্তব্য করেন, “আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে, আমাদের দেশকে এমন একজন হিংসুক, প্রতিহিংসাপরায়ণ, ছোটলোক থেকে মুক্তি দিয়েছেন।”
Leave a Reply