অনলাইন ডেক্স :
স্বাস্থ্য ডেস্ক: হার্ট ভালো রাখতে খাদ্যাভ্যাসের গুরুত্ব অপরিসীম। ক্ষতিকর খাবার কোলেস্টেরল বাড়িয়ে হার্টের অসুখের ঝুঁকি বাড়ায়, তবে কিছু নির্দিষ্ট খাবার নিয়মিত খেলে উপকারী কোলেস্টেরল বা এইচডিএল বাড়ানো সম্ভব। এইচডিএল কোলেস্টেরল বাড়লে রক্তনালী পরিষ্কার থাকে এবং হার্ট সুস্থ থাকে।
১. বিট:
বিটে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও বিটা ক্যারোটিন থাকে, যা উপকারী কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে। নিয়মিত বিট খেলে হার্ট সুস্থ থাকে।
২. বেগুন:
বেগুনে থাকে অ্যান্থোসায়ানিন নামক যৌগ, যা এইচডিএল কোলেস্টেরল বৃদ্ধি করে। তবে ডুবো তেলে ভাজা নয়, স্বাস্থ্যকরভাবে রান্না করে খাওয়া উচিত।
৩. মটরশুঁটি:
মটরশুঁটিতে পর্যাপ্ত ভিটামিন বি৩ বা নিয়াসিন থাকে, যা উপকারী কোলেস্টেরল বাড়াতে সহায়তা করে। নিয়মিত মটরশুঁটি খেলে হার্টের বিভিন্ন অসুখের ঝুঁকি কমে।
৪. পালংশাক:
পালংশাকে থাকা খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে কোলেস্টেরলের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। নিয়মিত পালংশাক খেলে হার্ট সুস্থ থাকে।
৫. টমেটো:
টমেটোতে রয়েছে পর্যাপ্ত বিটা ক্যারোটিন ও ভিটামিন বি৩, যা উপকারী কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে। তবে অতিরিক্ত পরিমাণে খাওয়া উচিত নয়।
হার্ট সুস্থ রাখতে এই খাবারগুলোকে নিয়মিত খাদ্য তালিকায় রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এতে হৃদরোগের ঝুঁকি কমে এবং শরীরের সামগ্রিক স্বাস্থ্য ভালো থাকে।
Leave a Reply