অনলাইন ডেক্স :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) থেকে আনুষ্ঠানিক সংলাপ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। অক্টোবর মাসজুড়ে চলবে এই সংলাপ, যেখানে পর্যায়ক্রমে সুশীল সমাজ, রাজনৈতিক দল, গণমাধ্যম এবং অন্যান্য অংশীজনদের সঙ্গে মতবিনিময় করা হবে।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সকাল ও বিকেল—দুই পর্বে অনুষ্ঠিত প্রথম দিনের সংলাপে সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ এবং কমিশন সচিব আখতার আহমেদ সংলাপে উপস্থিত রয়েছেন।
ইসি সূত্র জানিয়েছে, আসন্ন নির্বাচনে প্রথমবারের মতো প্রযুক্তি-ভিত্তিক পোস্টাল ভোটিং (আইটি সাপোর্টেড পোস্টাল ভোট) চালু করা হবে। সংলাপে নির্বাচনী আইন ও বিধিমালা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচন পরিচালনার সার্বিক প্রস্তুতির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে।
নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ভোট গ্রহণের সম্ভাবনা রয়েছে। ভোটের অন্তত দুই মাস আগে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। এরই অংশ হিসেবে রোডম্যাপ অনুযায়ী এক থেকে দেড় মাসব্যাপী চলবে এই সংলাপ কার্যক্রম।
Leave a Reply