রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

বাংলাদেশের পুনর্গঠনে প্রবাসীদের ঐক্যের আহবান মির্জা ফখরুলের

  • আপডেট টাইম : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ২.৩০ অপরাহ্ণ
  • ১৩৬ বার

অনলাইন ডেক্স :

বাংলাদেশের পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “আমাদের স্বপ্ন দেখতে হবে এবং ড. মুহাম্মদ ইউনূসের দেখানো স্বপ্নকে এগিয়ে নিতে হবে।”

শনিবার নিউইয়র্কের ম্যানহাটনের মেরিয়ট মার্কুইস হোটেলে আয়োজিত ‘এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিজ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস, যিনি মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

মির্জা ফখরুল বলেন, দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অঙ্গীকারবদ্ধ নেতৃত্ব গড়ে তোলা। অতীতের স্বৈরাচারী শাসন জনগণের আস্থা নষ্ট করেছে এবং দেশকে বিপর্যস্ত অবস্থায় ফেলেছে। বিএনপি সরকার গঠনে সহযোগিতার মাধ্যমে দেশের উন্নয়নের পথে অগ্রসর হবে বলেও তিনি আশ্বাস দেন।

তিনি আরও বলেন, “আমাদের দল সংস্কার কমিশনগুলোর কাজকে সহযোগিতা করছে এবং ভবিষ্যতেও সে কাজ করবে যা দেশের মানুষের কল্যাণে প্রমাণিত হবে।”

তরুণ প্রজন্মের প্রতি গুরুত্বারোপ করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ গড়তে তরুণ-তরুণীদের আধুনিক চিন্তাধারার প্রতি উন্মুক্ত থাকতে হবে, যা বিএনপি সবসময় সমর্থন করে।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামী নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনও বক্তব্য রাখেন।

প্রবাসীদের ঐক্য, দেশের উন্নয়ন ও গঠনমূলক আলোচনায় সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আয়োজনটি নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com