রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

শার্শায় সাংবাদিক মনিরের মুক্তির দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ২.৩৬ অপরাহ্ণ
  • ৭৫ বার

বেনাপোল (শার্শা) সংবাদদাতা :

যশোরের শার্শা উপজেলায় ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তার বেনাপোল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক লোকসমাজের প্রতিনিধি মনিরুল ইসলাম মনির মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে ঘন্টাব্যাপী শার্শা উপজেলা পরিষদের সামনে শার্শা উপজেলা সাংবাদিক সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান।

বক্তারা অভিযোগ করেন, ষড়যন্ত্রমূলকভাবে দায়ের করা মামলায় মনিরুল ইসলাম মনিকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা আড়াল করে সাজানো অভিযোগকে মামলায় রূপ দেওয়া হয়েছে। তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও সাংবাদিক মনিরের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

মানববন্ধনে বেনাপোল প্রেসক্লাবের সভাপতি বকুল মাহবুব, শার্শা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহীন রহমানসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর শার্শার উলাশী ইউনিয়নের গিলাপোল গ্রামের এক নারী তার ছেলেকে বলৎকারের অভিযোগ এনে থানায় অভিযোগ দায়ের করেন। পরে শার্শা থানা পুলিশ অভিযোগটি মামলা হিসেবে রুজু করে তদন্ত ছাড়াই সাংবাদিক মনিরুল ইসলাম মনিকে আটক করে জেলহাজতে প্রেরণ করে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ মনিরের নিঃশর্ত মুক্তি দাবি করছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com