রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

যশোরে হৃদরোগ সচেতনতায় বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট টাইম : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৯.৫০ অপরাহ্ণ
  • ২৩৫ বার

কল্যান রায় (জয়ন্ত):

বিশ্ব হৃদয় দিবস-২০২৫ উপলক্ষে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটের কার্যক্রম ও আকস্মিক হৃদমৃত্যু প্রতিরোধের করণীয় নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত এ সেমিনারে চিকিৎসকরা হৃদরোগ প্রতিরোধে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

অনুষ্ঠানে হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ হুসাইন শাফায়েত’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ এ.এইচ.এম. আহসান হাবিব। বিশেষ অতিথি ছিলেন যশোরের সিভিল সার্জন ডাঃ এমদাদুল হক মাসুদ রানা এবং যশোর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর (সুমন)। গেস্ট অব অনার ছিলেন জাতীয় হৃদরোগ ফাউন্ডেশন হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র কনসালট্যান্ট প্রফেসর ডাঃ মোহাম্মদ বাদিউজ্জামান।

স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ডাঃ গোলাম মাহফুজ রাব্বানী এবং শুভেচ্ছা বক্তব্য দেন যশোর হৃদরোগ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাঃ ফজলুল হক খালিদ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাঃ খন্দকার রফিকুজ্জামান (সহকারী অধ্যাপক, কার্ডিওলজি বিভাগ, যশোর মেডিকেল কলেজ) এবং প্রফেসর ডাঃ এম. এ. রশীদ (সভাপতি, যশোর হৃদরোগ ফাউন্ডেশন ও উপদেষ্টা, কার্ডিয়াক প্রকল্প, বিএডিএস)।

সেমিনারে আরো উপস্থিত ছিলেন ডাঃ শরিফুল আলম খান, ডাঃ এস. এম. নাজমুল হক, ডাঃ বাহিদুজ্জামান আজাদ, ডাঃ আহাসান কবির বাপ্পীসহ চিকিৎসকবৃন্দ। ধন্যবাদ জ্ঞাপন করেন এমডি. রাতন মোল্লা (রিজিওনাল মার্কেটিং ম্যানেজার, এ/সি ফার্মাসিউটিক্যালস পিএলসি)।

সেমিনারে করোনারি কেয়ার ইউনিটের আধুনিক কার্যক্রম, হৃদরোগের ঝুঁকি হ্রাস এবং আকস্মিক হৃদমৃত্যু প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তৃত আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com