বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

ইরানের ৪৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৬.১০ অপরাহ্ণ
  • ১৩৮ বার

অনলাইন ডেক্স :

ইরানের পারমাণবিক ও অস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৭ সেপ্টেম্বর) মার্কিন সরকার একযোগে ৪৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে জানান, ইরানের অর্গানাইজেশন অব ডিফেন্সিভ ইনোভেশন অ্যান্ড রিসার্চ (এসপিএনডি) এর সঙ্গে যুক্ত পাঁচ ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। রুবিওর দাবি, এসপিএনডি হচ্ছে ইরানের ২০০৪ সালের আগের পারমাণবিক অস্ত্র কর্মসূচির উত্তরসূরি।

এছাড়া আরও ২৬টি প্রতিষ্ঠান এবং তিনটি সংগ্রহ-সংযুক্ত ঠিকানার ওপর অতিরিক্ত রপ্তানি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২২৩১ অনুসারে, ইরানের ওপর পূর্বের নিষেধাজ্ঞাগুলো পুনরায় কার্যকর করা হয়েছে। এ ধরনের পদক্ষেপ তেহরানের কার্যক্রম নিয়ন্ত্রণে অত্যন্ত জরুরি।

তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “তেহরানের পারমাণবিক ও অস্ত্র কর্মসূচিতে যারা সহায়তা করবে, আমরা তাদের দায়বদ্ধ করতেই থাকব।”

মার্কিন প্রশাসন জানায়, জাতিসংঘের সাম্প্রতিক পদক্ষেপের সাথে সামঞ্জস্য রেখেই নতুন এই নিষেধাজ্ঞাগুলো কার্যকর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com