ক্রীড়া ডেক্স :
আসন্ন প্রীতি ম্যাচগুলোকে সামনে রেখে ব্রাজিল জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের দুই তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো আবার দলে ফিরেছেন। তবে ইনজুরির কারণে নেইমার জুনিয়রের নাম এবারও তালিকায় নেই।
গত সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়ার বিপক্ষে বিশ্রামে ছিলেন ভিনিসিয়ুস। অন্যদিকে নিয়মিত না খেলায় বাদ পড়েছিলেন রদ্রিগো। তবে নতুন স্কোয়াডে দুজনকেই ফিরিয়ে এনেছেন আনচেলত্তি। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন রিয়ালের ডিফেন্ডার এদের মিলিতাও।
সবচেয়ে বড় চমক নটিংহ্যাম ফরেস্টের ফরোয়ার্ড ইগর হেসুস। ইংলিশ ক্লাবে যোগ দিয়েই মাত্র দুই ম্যাচে চার গোল করে নজর কাড়েন তিনি, আর সেই পারফরম্যান্সই এনে দিয়েছে জাতীয় দলে সুযোগ।
ব্রাজিল আগামী ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং ১৪ অক্টোবর টোকিওতে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে।
গোলরক্ষক: এদেরসন, বেন্তো, হুগো সউজা।
ডিফেন্ডার: কার্লোস আগুস্তো, এদের মিলিতাও, কাইয়ো হেনরিক, ভেন্দারসন, ডগলাস সান্তোস, ফাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালায়েস, বেরালদো, ওয়েসলি।
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেশ, জোয়েলিনটন, কাসেমিরো, জোয়াও গোমেস, লুকাস পাকেতা।
ফরোয়ার্ড: এস্তেভাও মেসিনিও, গ্যাব্রিয়েল মার্তিনেলি, ইগর হেসুস, লুইজ হেনরিক, মাতেউস কুনিয়া, রিচার্লিসন, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র।
Leave a Reply