রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
Title :
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান! অনেক ক্ষেত্রে ইসি পক্ষপাতমূলক আচরণ করছে: মির্জা ফখরুল

হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি পণ্ডিত চন্নুলাল মিশ্র আর নেই

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৬.১৯ অপরাহ্ণ
  • ২৭০ বার

অনলাইন ডেক্স :

হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের বিশিষ্ট ব্যক্তিত্ব ও কিংবদন্তি শিল্পী পণ্ডিত চন্নুলাল মিশ্র আর নেই। বৃহস্পতিবার (২ অক্টোবর) ৮৯ বছর বয়সে উত্তরপ্রদেশের মির্জাপুরে কন্যার বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে

পণ্ডিত চন্নুলাল মিশ্র খেয়াল, ঠুমরি, দাদরা সহ শাস্ত্রীয় সংগীতের নানা ধারায় ছিলেন অনন্য। শুধু ভারতেই নয়, বিশ্বজুড়ে তিনি ভারতীয় সংগীত ও সংস্কৃতির এক উজ্জ্বল দূত হিসেবে সম্মানিত হয়েছেন।

তার প্রয়াণে ভারতসহ আন্তর্জাতিক সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটে গভীর শোক প্রকাশ করে লিখেছেন, “তিনি শুধু সংগীতজ্ঞই ছিলেন না, ছিলেন ভারতীয় ঐতিহ্যের এক শক্তিশালী প্রতিনিধি। আমি সৌভাগ্যবান যে তার স্নেহ ও আশীর্বাদ পেয়েছি। ২০১৪ সালে বারানসি আসনের জন্য তিনি আমার প্রস্তাবকও ছিলেন।”

আজ (২ অক্টোবর) বিকাল ৫টায় বারানসিতে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। সেখানে পরিবারের সদস্য, ভক্ত ও অসংখ্য সংগীতপ্রেমী তাকে শেষ শ্রদ্ধা জানাবেন।

পণ্ডিত মিশ্র মৃত্যুকালে রেখে গেছেন তার পুত্র, প্রখ্যাত তবলা শিল্পী রামকুমার মিশ্র এবং তিন কন্যাকে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com