বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

আসন্ন জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জামায়াত : মিয়া গোলাম পরওয়ার

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৬.৪৩ অপরাহ্ণ
  • ১৩৬ বার

অনলাইন ডেক্স :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার মাধ্যমে পূর্ণাঙ্গ নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করেছে। এজন্য প্রতিটি কর্মীকে মাঠে নেমে সর্বশক্তি দিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

শুক্রবার (৩ অক্টোবর) খুলনার আল ফারুক সোসাইটি মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখার আয়োজিত সদস্য পুনর্মিলনী (১৯৭৭–২০২৫) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “দ্বীনকে সংসদে পাঠানোর জন্য এ সময় সবচেয়ে উপযুক্ত। যারা একসময় ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তাদের এখন আবার সক্রিয় হয়ে দেশের জন্য ভূমিকা রাখতে হবে।”

অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। ‘সম্প্রীতির টানে শিকড়ের পানে’ স্লোগানে আয়োজিত এ পুনর্মিলনীতে অধ্যাপক গোলাম পরওয়ার শিবিরের অতীত নেতৃত্বের অবদান স্মরণ করেন। তিনি খুলনার প্রয়াত নেতা আমিনুল ইসলাম বিমান, মুন্সী আব্দুল হালিম, আমানুল্লাহ আমান, রহমত আলী, আবুল কাশেম পাঠান ও সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের নাম উল্লেখ করে বলেন, তাদের ত্যাগ ও অবদান জামায়াত–শিবিরের ইতিহাসে উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহানগর ছাত্রশিবির সভাপতি আরাফাত হোসেন মিলন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি রাকিব হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, মহানগর আমির অধ্যাপক মাহফুজুর রহমান, জেলা আমির মাওলানা এমরান হোসাইন, মহানগর নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান, মহানগর সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালসহ সাবেক সভাপতি ও সেক্রেটারিরা।

এছাড়া নড়াইল জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চুসহ বিভিন্ন স্তরের জামায়াত–শিবিরের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com