রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

গ্লোবাল সুমুদ ফ্লোটিলারের শেষ জাহাজটিও ইসরায়েল’র হাতে আটক

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৬.১০ অপরাহ্ণ
  • ১১৭ বার

অনলাইন ডেক্স :

গাজার উদ্দেশ্যে মানবিক সহায়তা নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলারের শেষ নৌযান ‘ম্যারিনেট’ ইসরায়েলি নৌবাহিনীর নিয়ন্ত্রণে গেছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে লাইভস্ট্রিমে দেখা যায়, ইসরায়েলি কমান্ডোরা পোল্যান্ডের পতাকা বহনকারী জাহাজটিতে প্রবেশ করে সেটি দখল করে।

ছয় নাবিক বহনকারী ‘ম্যারিনেট’ ছিল ৪৪টি জাহাজের ফ্লোটিলারের শেষ সক্রিয় নৌযান। গত কয়েক দিনে ইসরায়েলি বাহিনী বাকি সব জাহাজ আটক করেছে। প্রত্যেকটি জাহাজই গাজার ওপর আরোপিত অবরোধ ভাঙার চেষ্টা করছিল।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই সতর্ক করেছিল, ‘ম্যারিনেট’ও যদি একই প্রচেষ্টা চালায়, তবে সেটিও আটক করা হবে। সেই অনুযায়ী বুধবার থেকে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত প্রায় ৫০০ জন মানবাধিকার ও পরিবেশকর্মী আটক হয়েছেন।

আটকদের মধ্যে রয়েছেন জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, স্পেনের বার্সেলোনার সাবেক মেয়র আডা কোলাউ এবং ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃতদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

মানবিক সহায়তা বহরটি ইসরায়েলের নিয়ন্ত্রণে যাওয়ার পর আন্তর্জাতিক মানবাধিকার ও সমুদ্রপথে সহায়তা বিতরণের নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com