বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

পাকিস্তানকে ভেঙে মারুফা আক্তারের জোয়ার, মুগ্ধ মালিঙ্গা

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৭.৪১ অপরাহ্ণ
  • ১৪৩ বার

ক্রীড়া ডেক্স :

নারী ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের পেসার মারুফা আক্তার নকআউট পারফরম্যান্সে আলোচনার কেন্দ্রবিন্দুতে। পাকিস্তানের বিপক্ষে তার দারুণ বোলিং শুরুতে ভেঙে দেয় প্রতিপক্ষের টপ অর্ডার।

ইনসুইং ডেলিভারিতে মারুফা সাজঘরে পাঠিয়েছেন পাকিস্তানের দুই ওপেনার—সিদরাহ আমিন ও ওমাইমা সোহেলকে। বিশেষ করে সিদরাহকে ফেরানোর ডেলিভারিটি এতটাই নিখুঁত ছিল যে শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গা সামাজিক মাধ্যমে লিখেছেন, “নিখাদ স্কিল, দারুণ নিয়ন্ত্রণ। এখন পর্যন্ত বিশ্বকাপের সেরা ডেলিভারি।”

মারুফার এই দুটি আঘাতেই পাকিস্তানের টপ অর্ডার ভেঙে পড়ে। এরপর আর উইকেট না পেলেও ধারাবাহিক লাইন ও লেংথে প্রতিপক্ষকে চাপে রেখেছেন তিনি। বাংলাদেশের এই পারফরম্যান্সের ফলে দল পেয়েছে দারুণ জয়। ম্যাচ শেষে মারুফা আক্তারের হাতে তুলে দেওয়া হয় ম্যাচসেরার পুরস্কার।

মারুফা নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আপনাকে অনেক ধন্যবাদ, কিংবদন্তি।” আগামী ৭ অক্টোবর গোহাটিতে বাংলাদেশের মুখোমুখি হবে ইংল্যান্ড।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com