বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

হ্যাকারদের কবলে ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ, গ্রাহকদের মধ্যে উদ্বেগ

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৭.২৪ অপরাহ্ণ
  • ২৬২ বার

সমাচার ডেক্স :

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজ শুক্রবার (৩ অক্টোবর) ভোর ৫টা ৪২ মিনিটে হ্যাকড হয়েছে। হ্যাকার গ্রুপ পেজের প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করে নিজেদের লোগো এবং হুমকিপূর্ণ বার্তা প্রকাশ করে।

হ্যাকারদের প্রকাশিত বার্তায় দাবি করা হয়েছে, ব্যাংকের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে এবং শিগগিরই ফেসবুক পেজ ও ওয়েবসাইটে সাইবার আক্রমণ চালানো হবে। সেখানে ‘Team MS 47OX’ নামও উল্লেখ করা হয়েছে।

ইসলামী ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, ভোরে পেজটি হ্যাকড হয়েছে। ইতোমধ্যেই ব্যাংকের আইটি বিভাগ বিষয়টি সমাধানে কাজ শুরু করেছে।

ঘটনার পর ব্যাংকের গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেক গ্রাহক হঠাৎ করে অস্বাভাবিক পোস্ট দেখতে পাওয়ার কথা জানিয়েছেন। তবে, এ ঘটনার কারণে ব্যাংকের অনলাইন ব্যাংকিং সেবা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com