ক্রীড়া ডেক্স :
আফ্রিকার বাছাইপর্ব থেকে দ্বিতীয় দল হিসেবে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল জিম্বাবুয়ে। এর আগে নামিবিয়া সরাসরি টিকিট নিশ্চিত করেছিল।
শুক্রবার (হারারের স্থানীয় সময়) অনুষ্ঠিত সেমিফাইনালে কেনিয়াকে ৭ উইকেটে হারিয়ে জিম্বাবুয়ে নিশ্চিত করে তাদের বিশ্বকাপের আসন। ম্যাচে ইনিংস উদ্বোধনে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন ব্রায়ান বেনেট। তিনি মাত্র ২৫ বলে ২ ছক্কা ও ৮ চারে ৫১ রান করে দলের জয় সহজ করে দেন। এছাড়া টাডিওয়ানাশে মারুমানি খেলেন ৫ চারে ৩৯ রানের ইনিংস।
কেনিয়ার হয়ে একমাত্র উজ্জ্বল ছিলেন রাকেপ প্যাটেল। তিনি ৪৭ বলে ৬৫ রান করেন। তবে দলের বাকিরা ব্যর্থ হওয়ায় জয়ের দেখা পায়নি তারা।
আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আফ্রিকা থেকে এবার তিনটি দল খেলবে—গত আসরের রানার্সআপ দক্ষিণ আফ্রিকা, বাছাইপর্ব থেকে নামিবিয়া এবং জিম্বাবুয়ে।
Leave a Reply