শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:২৬ অপরাহ্ন

খালেদা জিয়ার চিকিৎসায় চীনের মেডিকেল টিম এভারকেয়ারে

  • আপডেট টাইম : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৮.১১ অপরাহ্ণ
  • ১২৪ বার

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় অতিরিক্ত বিশেষজ্ঞ সহায়তা দিতে পাঁচ সদস্যের একটি চীনা মেডিকেল টিম ঢাকায় পৌঁছেছে। তারা সোমবার (১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আসেন। হাসপাতাল সূত্র জানায়, খালেদা জিয়া বর্তমানে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি রয়েছেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. আল মামুন। তিনি জানান, “চীনের প্রাথমিক চিকিৎসক দল এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। মূল চিকিৎসক দল আগামীকাল মঙ্গলবার ঢাকায় পৌঁছাবে।”

চিকিৎসকরা জানান, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থায় বিশেষজ্ঞদের অতিরিক্ত মতামতের প্রয়োজনীয়তা রয়েছে। এজন্য চীনসহ বিভিন্ন দেশের চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে।

এদিকে দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দেশি-বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তিনি অত্যন্ত অসুস্থ। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।”

উল্লেখ্য, গত চার দিন ধরে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা নিয়ে সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রয়েছেন মেডিকেল বোর্ডের সদস্যরা।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com