প্রথম ম্যাচে বাজেভাবে হারের পর দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ফলে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। সিরিজ জয়ের লক্ষ্যেই আজ চট্টগ্রামের মাঠে নামছে দুদলই।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সিরিজ নির্ধারণী এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। এতে বাংলাদেশকে মাঠে নামতেই হলো প্রথমে ফিল্ডিং নিয়ে।
অঘোষিত ফাইনাল ম্যাচটি সামনে রেখে বাংলাদেশ দল একাদশে এনেছে তিনটি পরিবর্তন, যা দলের ভারসাম্য আনার পাশাপাশি বোলিং শক্তি বাড়ানোর উদ্দেশ্যেই বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্টের একাধিক সূত্র।
বাংলাদেশের একাদশ:
তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
চট্টগ্রামের উইকেট টি-টোয়েন্টির জন্য সবসময়ই রানপ্রবণ হিসেবে পরিচিত। তাই আগে ব্যাট করা আয়ারল্যান্ড বড় সংগ্রহের দিকে তাকিয়ে থাকবে। তবে দেশের মাটিতে সিদ্ধান্ত ম্যাচ হলে টাইগাররা সাধারণত আলাদা তীব্রতা নিয়ে খেলেন। আজও তার ব্যতিক্রম হবে না বলে আশা ক্রিকেটপ্রেমীদের।
বাংলাদেশের লক্ষ্য পরিষ্কার ভালো বোলিং দিয়ে আয়ারল্যান্ডকে চাপে রাখা এবং সিরিজ নিজেদের করে নেওয়া। দুই দলেরই সমান সুযোগ, তাই ম্যাচটি হতে পারে রোমাঞ্চে ভরপুর এক লড়াই।
Leave a Reply