শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন

ইন্দোনেশিয়ায় প্রাণহানিতে প্রধান উপদেষ্টার শোক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৭.১৭ অপরাহ্ণ
  • ৪০ বার

ইন্দোনেশিয়ার আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা প্রদেশে সাম্প্রতিক বন্যা ও প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১ ডিসেম্বর) ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোকে লেখা এক চিঠিতে প্রধান উপদেষ্টা এই শোক ও সমবেদনা প্রকাশ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

চিঠিতে অধ্যাপক ইউনূস উল্লেখ করেছেন, “ইন্দোনেশিয়ার আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা প্রদেশে বন্যার খবর গভীর উদ্বেগের সঙ্গে জেনেছি। এতে বহু মূল্যবান প্রাণহানি ঘটেছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বন্যায় মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করছি।”

তিনি আরও লিখেছেন, “এই কঠিন সময়ে ইন্দোনেশিয়া সরকার এবং দেশটির বন্ধুপ্রতীম জনগণের প্রতি আমাদের প্রার্থনা রইল। দ্রুত পুনরুদ্ধারের জন্য আমরা সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতা প্রদানে প্রস্তুত।”

বাংলাদেশ সরকারের এই সমবেদনা চিঠি ইন্দোনেশিয়ার সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি মানবিক সহায়তার স্পষ্ট বার্তা বহন করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রাকৃতিক বিপর্যয়ে এ ধরনের আন্তঃসরকারি সমর্থন আন্তর্জাতিক সহযোগিতা ও মানবিক সম্পর্ককে আরও দৃঢ় করে।

ইন্দোনেশিয়ার বন্যায় ইতিমধ্যেই বড় সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রাণহানির পাশাপাশি ব্যাপক পরিমাণের ধ্বংসযজ্ঞ ঘটেছে। বাংলাদেশ সরকারের শীঘ্রই সহায়তা প্রদানের ঘোষণা এলাকায় মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com