শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:০২ অপরাহ্ন

উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় বেগম জিয়ার জন্য দোয়া ও প্রার্থনা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৩.২৪ অপরাহ্ণ
  • ৫০ বার

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (২ ডিসেম্বর)। বৈঠকে দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির জন্য দোয়া ও প্রার্থনা করা হয়। একই সঙ্গে জাতির প্রতিটি মানুষের কাছেও তার জন্য দোয়া কামনা করা হয়।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে উপদেষ্টা পরিষদ। এর মধ্যে রয়েছে হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা নিশ্চিত করা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনা প্রণয়ন, তার যাতায়াত সুবিধা ও নিরাপত্তা আরও জোরদার করা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করা।

বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়েছে। উপদেষ্টা পরিষদ জানায়, দেশের তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার প্রতি রাষ্ট্রীয় দায়িত্ববোধ থেকেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ বিষয়ে খালেদা জিয়ার পরিবার ও বিএনপি ইতোমধ্যে অবগত রয়েছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের বিবৃতি পাঠ করেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

উল্লেখ্য, খালেদা জিয়া বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক পরিস্থিতি ও বিদেশে চিকিৎসার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। সরকার ও উপদেষ্টা পরিষদের সর্বশেষ এসব সিদ্ধান্তকে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতির প্রতি রাষ্ট্রীয় উচ্চমাত্রার গুরুত্ব প্রদানের অংশ হিসেবে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com