শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:২৮ অপরাহ্ন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় তারকারা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৫.৩৫ অপরাহ্ণ
  • ৩৬ বার

দলমত ও শ্রেণি ধর্ম নির্বিশেষে দেশবাসী দোয়া করছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য। আপসহীন নেত্রীর সুস্থতা কামনায় দেশজুড়ে অনুষ্ঠিত হয়েছে বিশেষ দোয়া মাহফিল।

শোবিজ অঙ্গনের তারকারাও পিছিয়ে নেই। জনপ্রিয় অভিনেতা-গায়ক ডিপজল সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক নেত্রীর জন্য দোয়া চেয়েছেন। শনিবার নিজের ফেসবুকে তিনি লিখেছেন, “প্রিয় দেশবাসী, আমাদের প্রিয় দেশনেত্রীর দ্রুত সুস্থতার জন্য সবাই আন্তরিকভাবে মহান আল্লাহর কাছে দোয়া করুন। আপনাদের প্রতিটি দোয়া হোক তার জন্য আরোগ্যের সৌরভ, শান্তির ছায়া এবং নতুন শক্তির প্রেরণা।”

সঙ্গীতশিল্পী আসিফ আকবরও খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, “বেগম খালেদা জিয়া আপসহীন লড়াকু জননেত্রী, নিশ্চয়ই মহান আল্লাহ্ তার সহায় হবেন। কিছু রাজনৈতিক কুমির ছাড়া, ম‍্যাডামের সুস্থতার জন্য আজ পুরো দেশ কাঁদছে, দোয়া করছে। আপনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন, আপনার অপেক্ষায় এই হতভাগা জাতি দোয়া প্রার্থনায়।”

জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমকও তার সুস্থতা কামনা করেছেন। রোববার (৩০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, “পুরো জাতি আপনার দ্রুত আরোগ্যের প্রার্থনায়। আল্লাহ আপনাকে সুস্থতা, শক্তি ও শান্তি দান করুন।”

তারপর যুক্ত হয়েছেন অভিনেতা ওমর সানী। সোমবার সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, “দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া এখন লাইফ সাপোর্টে আছেন। একজন অসুস্থ মানুষের জন্য দোয়া করা আমাদের ঈমানের অংশ এবং এটি আমাদের নবীজি বলেছেন। আমি আপসহীন নেত্রীর সুস্থতা কামনা করছি। আল্লাহ আপনি সুস্থ করে দিন।”

দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষরাও সাবেক নেত্রীর দ্রুত আরোগ্য কামনায় একত্রিত হয়েছেন। দোয়া ও মাহফিলের মাধ্যমে সকলে তার সুস্থতা ও নিরাপদ পুনর্বাসনের জন্য প্রার্থনা করছেন। এ সময়ে নেত্রীকে অশান্ত বা বিতর্কিত কোন কর্মকাণ্ডে যুক্ত করার চেষ্টা না করারও আহ্বান জানানো হয়েছে।

দেশব্যাপী এই দোয়া প্রার্থনা প্রমাণ করছে, খালেদা জিয়া দেশের মানুষের কাছে কতটা প্রিয় ও সম্মানিত নেত্রী। সকলে আশা করছেন, তার দ্রুত সুস্থতা এবং স্বাভাবিক জীবনে ফিরে আসা হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com