শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন

ঢাকার ২১৫ স্কুল-কলেজে নতুন সভাপতি নিয়োগ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৯.১০ অপরাহ্ণ
  • ৪১ বার

রাজধানী ঢাকার ২১৫টি বেসরকারি স্কুল ও কলেজে নতুন সভাপতি নিয়োগ দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। সরকারি নির্দেশনা অনুযায়ী, গত সোমবার জেলা প্রশাসক রেজাউল করিম স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে এই নিয়োগের কথা জানানো হয়। এতে জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া হয়েছে। একজন কর্মকর্তা তিন থেকে আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, বেসরকারি মাধ্যমিক-১ শাখার ১৫ নভেম্বর এবং বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ১৬ নভেম্বরের নির্দেশনা অনুযায়ী ঢাকা জেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) জেলা প্রশাসক বা তার মনোনীত প্রতিনিধি সভাপতির দায়িত্ব পালন করবেন। নতুন দায়িত্বে থাকা প্রতিনিধিরা জেলা প্রশাসকের মনোনীত ছক অনুযায়ী পদে নিযুক্ত হয়েছেন।

এ বিষয়ে অভিভাবক ঐক্য ফোরাম অভিনন্দন জানিয়েছে। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবনিযুক্ত সভাপতি, ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সরকারের যুগ্ম সচিব শাহ রিয়াজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের নতুন সভাপতিদের অভিনন্দন জানিয়ে ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু বলেছেন, এই পদক্ষেপ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা এবং সুশাসন নিশ্চিত করবে।

ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশাবাদ ব্যক্ত করেছেন যে, শাহ রিয়াজের নেতৃত্বে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে চলমান অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতি নির্মূল হবে। এছাড়া অবৈধ ভর্তি ও বদলি বাণিজ্য বন্ধ করা সম্ভব হবে এবং সরকার নির্ধারিত টিউশন ফি নীতিমালা বাস্তবায়ন করা সহজ হবে।

নতুন সভাপতিদের দায়িত্ব গ্রহণের মাধ্যমে ঢাকার বেসরকারি স্কুল ও কলেজগুলোতে প্রশাসনিক স্বচ্ছতা ও শিক্ষার মানোন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচিত হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com